বিশ্বনাথে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি
সিলেটের বিশ্বনাথে বাবলু বেগম (১৯) নামের এক তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় উপজেলার লালটেক গ্রামে তরুণীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাবলু উপজেলার অংলকারি ইউনিয়নের লালটেক (মাঝেরহাটি) গ্রামের মোখলেছ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কোনো এক সময় পরিবারের অজান্তে নিজ ঘরের তীরের সঙ্গে কাপড় পেঁচিয়ে বাবুল বেগম আত্বহত্যা করেছে।
তবে কি কারণে সে আত্বহত্যা করেছে তা তাৎক্ষনিক জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে তরুণী আত্বহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।