চুয়াডাঙ্গায় নার্সিং শিক্ষার্থীদের চাকরি মেলা
সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গায় নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে অ্যাসেট প্রকল্পের আওতায় ইনস্টিটিউট চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মো. আবু হাসানুজ্জামান নুপুর।
চুয়াডাঙ্গা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর সুপারভাইজার মোছা. ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, সিনিয়র কনসালটেন্ট ডা. এহসানুল হক ও নিয়ানার সাবেক পরিচালক মোছা. ফরিদা ইয়াসমিন। মেলায় স্থানীয় ১০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বুথে আগ্রহী শিক্ষার্থীদের চাকরির আবেদন গ্রহণ করা হয়।