রুয়ান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১১

রুয়ান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১১

ছবিঃ সংগৃহীত।

পশ্চিম আফ্রিকার দেশ রুয়ান্ডার পশ্চিমাঞ্চালে রুবাভু জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে।গতকাল শনিবার বিকেলে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একটি গাড়ি ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

জেলার মেয়র প্রসপার মুলিন্ডওয়া সাংবাদিকদের জানান, দুর্ঘটনাটি গিসেনি হাসপাতালের কাছে ঘটে। নিহতদের মধ্যে একটি গাড়িতে থাকা ছয়জন যাত্রী এবং কয়েকজন পথচারী রয়েছে।

তিনি আরো বলেন, মোটরসাইকেলে থাকা দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, অতিরিক্ত গতির কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটির বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।