সিলেটে ড্রেনের ভেতর ছিনতাইকারীর আস্তানা, গ্রেফতার ৭

সিলেটে ড্রেনের ভেতর ছিনতাইকারীর আস্তানা, গ্রেফতার ৭

প্রতিকি ছবি

তাদের নিরাপাদ আস্তানা ছিল ড্রেনের ভেতরে। চুরি-ছিনতাই শেষে সবার চোখে ধুলো দিয়ে তারা নিমিষেই উধাও হয়ে যেতো। আশ্রয় নিতো তাদের নিরাপদ আস্তানায়। আর সেই আস্তানা হচ্ছে সিলেট শহরের বন্দরবাজারের রংমহল টাওয়ার সংলগ্ন ডেন। অবশেষে তাদের সেই আস্তানা থেকে ৭ ছিনতাইকারীকে গ্রেফতারর করা হয়েছে।

রবিবার (১ মার্চ) ভোর ৪টার দিকে সেই আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। এসময় ৪টি চাকু ছিনতাইকৃত টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজারের রাজনগর থানার দাসপাড়া গ্রামের মৃত ছাত্তার ও স্বপনা বেগমের ছেলে বর্তমানে ইমন আহমদ (২০), মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার শাপলাবাগ এলাকার মালেক মিয়া ও রুমি বেগমের ছেলে ইমন (১৮), সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার বীরগাঁও খাপাড় গ্রামের লাল মিয়া ও শেবারুন বেগমের ছেলে বর্তমানে সিলেট নগরীর কাজীটুলা সুলতান মিয়ার কলোনির বাসিন্দা শাহান আহমদ (১৮), এয়ারপোর্ট থানার বাইশটিলা এলাকার মৃত আসুল  আলম ও জোৎস্না বেগমের ছেলে ইয়াসিন (১৮), মৌলভীবাজারের রাজনগর থানার দাসপাড়া গ্রামের মৃত ইব্রাহীম ও হাজেরা বেগমের ছেলে রুবেল (২১), সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার গোপালপুল বাংলাবাজারের আসাদ মিয়া ও রাহেলা বেগমের ছেলে হৃদয় আহমদ (১৮) ও কোতোয়ালী থানার জল্লারপাড় এলাকার লিয়াকত ও মোছা. সালমা বেগমের ছেলে শওকত মিয়া (৩০)।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।