রাঙ্গুনিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাঙ্গুনিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিকি ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটা এলাকায় মো. আজাদ (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ভোরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম সরফভাটা আসকর আলী রোডের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ‎নিহত আজাদ ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, শনিবার দিবাগত রাত ১০টা থেকে ভোর ৪টার মধ্যবর্তী কোনো এক সময়ে নিজ ঘরের টিনশেড চালের লোহার সাথে গলায় ফাঁস লাগিয়ে ওই যুবক আত্মহত্যা করতে পারেন। তিনি এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত ছিলেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমদ জানান, আইনি প্রক্রিয়া শেষে ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।