আজকের দিন : ইতিহাসের আয়নায় ২ মার্চ

আজকের দিন : ইতিহাসের আয়নায় ২ মার্চ

ফাইল ছবি

প্রতিটি দিন সময়ের নদীতে হারিয়ে যায়, কিন্তু কিছু দিন রয়ে যায় স্মৃতির পাতায়, ইতিহাসের পাতায়। এসব দিনেই ঘটে যায় কিছু যুগান্তকারী ঘটনা—মানবসভ্যতার অগ্রযাত্রা, প্রথম আবিষ্কার, বিপ্লব কিংবা বেদনাবিধুর মুহূর্ত।

আজ সোমবার, ২ মার্চ ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনটির রয়েছে বিশেষ গুরুত্ব।

 

শতাব্দীর পর শতাব্দী ধরে নানা দেশে, নানা প্রান্তে এই দিনে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা, যা আজও আমাদের ভাবায়, শিক্ষা দেয় এবং ইতিহাসকে বুঝতে সহায়তা করে। 

 

চলুন, ফিরে দেখি ২ মার্চ ক্যালেন্ডারে খোদাই হয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার দিকে—

১৮০১ - স্পেন ও পর্তুগালের মধ্যে ‘কমলন যুদ্ধ’ শুরু।

১৮৯৬ - ফরাসী পদার্থ বিজ্ঞানী এন্টনী হেনরী বেকুইরেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন।

১৯১৭ - পুয়ের্তো রিকো মার্কিন অধিকৃত অঞ্চলে পরিণত হয়।

 

১৯১৯ - মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস শুরু।

 

১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ম্যানিলা দখল করে।

১৯৪৪ - নেপলসে ট্রেন দুর্ঘটায় ৫২১ জনের মৃত্যু।

১৯৪৮ - সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত।

 

১৯৫৬ - মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ফিরে পায়।

 

১৯৭১ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন।

১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় গাম্বিয়া।

১৯৯৫ - কোপেন হেগেনে সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিশ্ব সম্মেলন শুরু হয়।