কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের তিন নেতা বহিষ্কার

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের তিন নেতা বহিষ্কার

ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন শাখার তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন, উপজেলা নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহানুর রহমান সুমন ফকির, যুগ্ম আহ্বায়ক রাসেল হাওলাদার ও সদস্য সজিব ফকির। 

গতকাল রবিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাদল মৃধা ও সদস্য সচিব মো. ঢালী রুহুল আমিন অভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও নীতিমালা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এর আগে রবিবার ওই তিনজনকে একটি মামলায় গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। বর্তমানে তারা কারাগারে আছেন।