সিলেটে সড়কে ঝরল যুবকের প্রাণ
ফাইল ছবি
সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে কয়েছ আহমদ (৩০) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।
রবিবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বটেরতল নামক স্থানে ২টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত কয়েছ আহমদ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল উত্তরপাড়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে। পেশায় তিনি একজন সিএনজি অটোরিকশা চালক।
জানা গেছে, ঘটনার সময় কয়েছ আহমদ সিলেট থেকে গহরপুর যাচ্ছিলেন যাত্রী নিয়ে। এসময় সিলেটগামী আরেকটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মুমূর্ষ অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।