লামায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
প্রতিকি ছবি
বান্দরবানের লামা উপজেলায় অস্ত্রসহ প্রেনপং ম্রো (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার সরই ইউনিয়নের মেরেন্তা বাজার এলাকায় চাঁদাবাজির সময় স্থানীয় লোকজন তাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন। পরে সেনাবাহিনী তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক প্রেনপং ম্রোর বাড়ি উপজেলার সরই ইউনিয়নের ঢেঁকিছড়া পাড়ায়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান কামাল জানান, সেনাসদস্যরা অস্ত্রসহ প্রেনপং ম্রোকে থানায় সোপর্দ করেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেনপং ম্রো নিজেকে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিকের সদস্য বলে দাবি করেছেন।