বাঞ্ছারামপুরে ২০ কেজি গাঁজা উদ্ধার, চালক পলাতক

বাঞ্ছারামপুরে ২০ কেজি গাঁজা উদ্ধার, চালক পলাতক

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় গাড়িচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে এ অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার দরিকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভোরের বাজারের পশ্চিম পাশে হাজী মতিন মিয়ার বাড়ির উত্তর দিকে নবীনগর-বাঞ্ছারামপুর সড়কে অবস্থান নেয়।

এ সময় একটি পুরোনো হলুদ ও নীল রঙের ছোট পিকআপ সেখানে পৌঁছালে পুলিশ সদস্যরা তল্লাশির প্রস্তুতি নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের অজ্ঞাতনামা চালক গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে তালিকাভুক্ত করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে