সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার

সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার

ফাইল ছবি

সিলেটে মো. ফাহিম নামক যুবক হত্যা মামলার অন্যতম আসামি আনহার রাজা চৌধুরী রনিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আনহার রাজা রনি বিয়ানীবাজারের চারখাই ঘোড়াঘাটের আলী রাজা চৌধুরীর ছেলে। এ নিয়ে ওই হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জন আসামীকে গ্রেফতার করল র‌্যাব-৯। 
মামলার বরাত দিয়ে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত বছরের ১০ নভেম্বর সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন ছড়ারপাড় এলাকার মো. হারুণ রশিদের ছেলে মো. ফাহিমকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করা হয়। প্রথমে তাকে সিলেটে ও পরে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। পরদিন ফাহিম মারা যান। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৯ ছায়াতদন্ত শুরু করে এবং এখন পর্যন্ত আনহার রাজা চৌধুরী রনিসহ ৪ আসামীকে গ্রেফতার করা হয়।