নিউমার্কেটে ছুরি দিয়ে নিজ গলায় আঘাত, যুবকের মৃত্যু

নিউমার্কেটে ছুরি দিয়ে নিজ গলায় আঘাত, যুবকের মৃত্যু

প্রতিকি ছবি

চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করার ঘটনায় কামাল উদ্দিন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে নিউমার্কেট এলাকার একটি আনারসের দোকান থেকে ছুরি নিয়ে হঠাৎ নিজের গলায় আঘাত করেন কামাল উদ্দিন। এ সময় ঘটনাস্থলে থাকা লোকজন বিষয়টি দেখে পুলিশকে খবর দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।
 
নিহত কামাল উদ্দিনের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় বসবাস করতেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।