কুড়িগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার
প্রতিকি ছবি
কুড়িগ্রামের কচাটাকায় ছোট বোনকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদে বড় বোনকে গলা কেটে হত্যা মামলার আসামি আবুল কালামকে(৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা।
শুক্রবার (৫ মার্চ) র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে রংপুর জেলার বদরগঞ্জ থানার স্টেশন রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল কালাম(৩৫) কুড়িগ্রাম জেলার চর হরিকেশ গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
র্যাব জানায়, হত্যার শিকার শাহিদা খাতুন কুড়িগ্রাম জেলার চর হরিকেশ গ্রামের বাসিন্দা। আবুল কালাম(৩৫) ও তার সহযোগীরা টাকার বিনিময়ে শাহিদা খাতুনের ছোট বোনকে অনৈতিক প্রস্তাব দেয়। পরে বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিম ডাকা হয়। কিন্তু গ্রেফতারকৃত আসামি সালিশের দিন উপস্থিত না থাকার কারণে বিষয়টি অমীমাংসিতই থেকে যায়।
র্যাব আরও জানায়, গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় ভুক্তভোগী রান্না করার জন্য চাল ধুতে বাড়ির উঠানে টিউবওয়েল পাড়ে যায়। ওই সময় আবুল কালাম ও তার সহযোগীরা শাহিদা খাতুন ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সাইফুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবের গোয়েন্দা অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে রংপুর থেকে আবুল কালাম(৩৫) গেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।