শাহাদাত মাহমুদ সিদ্দিকীর কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
সংগৃহীত
কবি শাহাদাত মাহমুদ সিদ্দিকীর দ্বিতীয় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে ‘সংবিধানের প্রস্তাবনা হবে একটি কবিতার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আব্দুল্লাহ নূর।
ছিন্নপত্র প্রকাশনের স্বত্বাধিকারী কবি খালেদ রাহীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন—গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওমর কাদির, কবি ও সাংবাদিক রাশেদুল হাসান, ক্রিটিক অর্ণব মামুন এবং মুহাম্মদ ইসমাঈল।
‘সংবিধানের প্রস্তাবনা হবে একটি কবিতা’ শাহাদাত মাহমুদ সিদ্দিকীর দ্বিতীয় কাব্যগ্রন্থ। তার প্রথম কাব্যগ্রন্থ ‘হাতটা একটু ধরো’ ২০২১ সালে বইনামা প্রকাশন থেকে প্রকাশিত হয়।
শাহাদাত মাহমুদ সিদ্দিকী ১৯৮৭ সালের ৭ অক্টোবর ফেনী সদরের মোটবী গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। মোশাররফ হোসাইন ও জাহিদা বেগমের তিন সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ। মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ফেনী সরকারি কলেজ পেরিয়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।