ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

সংগৃহীত ছবি

ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান ও এবিএম খালদ হাসান। এছাড়া জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল আলীমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। রোজা শুধু সংযমের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষকে অন্যের কষ্ট বোঝা এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, প্রতিকূল পরিবেশেও ঝিনাইদহের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সত্য তুলে ধরছেন। তিনি সাংবাদিকদের সাহসিকতার প্রশংসা করেন।

জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল আলীম গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইফতার মাহফিলে বক্তারা সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।