কুড়িগ্রামে ১৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ
সংগৃহীত ছবি
কুড়িগ্রাম বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুরে ২২ বিজিবি ব্যাটালিয়ন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
এর আগে শনিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে মাঝিপাড়া ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে পাচার করা ভারতীয় ১ হাজার পিস প্যান্ট জব্দ করা হয়। এসব কাপড়ের আনুমানিক দাম ১৫ লাখ টাকা।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে বিজিবি দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।