নরসিংদীতে সারা লাইফস্টাইলের ১৭তম আউটলেট উদ্বোধন

নরসিংদীতে সারা লাইফস্টাইলের ১৭তম আউটলেট উদ্বোধন

সংগৃহীত

সারা লাইফস্টাইলে নরসিংদীতে তাদের ১৭তম আউটলেট উদ্বোধন করেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শহরের বৌয়াকুড় মোড়ে নতুন এই শোরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্নোটেক্স গ্রুপের-এর পরিচালক মোশাররফ হোসেন, উপপরিচালক মো. ফয়েজুর রহমান নূরী, সারা লাইফস্টাইলের উপমহাব্যবস্থাপক ও পরিচালনা বিভাগের প্রধান শাকিব আহসান, সহকারী মহাব্যবস্থাপক অপূর্ব গোস্বামী এবং ব্র্যান্ড ও যোগাযোগ বিভাগের প্রধান ফারাজ হোসেন রুম্মানসহ অন্যরা। এ সময় স্থানীয় ক্রেতা ও ফ্যাশনপ্রেমীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে মোশাররফ হোসেন বলেন, নরসিংদীতে নতুন শোরুম চালুর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছাতে চায় সারা লাইফস্টাইল। তিনি জানান, মানসম্মত পণ্য, আধুনিক নকশা ও সাশ্রয়ী দামের সমন্বয়েই গ্রাহকদের আস্থা অর্জন করতে চায় প্রতিষ্ঠানটি।

উদ্বোধন উপলক্ষে ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত তিন দিন সব পণ্যে ১৫ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। নতুন আউটলেটে পুরুষ, নারী ও শিশুদের জন্য দৈনন্দিন ও উৎসবের নানা ধরনের পোশাক পাওয়া যাবে। পাশাপাশি পরিবারবান্ধব কেনাকাটার অভিজ্ঞতা দিতে রাখা হয়েছে শিশুদের জন্য খেলাধুলার বিশেষ জায়গাও।

স্নোটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সারা লাইফস্টাইল ইতোমধ্যে দেশজুড়ে ১৭টি আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সাশ্রয়ী দামে আধুনিক ফ্যাশনপণ্য সরবরাহ করছে।