ওমান এয়ারের এক সপ্তাহের ফ্লাইট বাতিল

ওমান এয়ারের এক সপ্তাহের ফ্লাইট বাতিল

ছবিঃ সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আকাশসীমা বন্ধ থাকার কারণে এক সপ্তাহের জন্য মধ্যপ্রাচ্যজুড়ে বেশ কিছু ফ্লাইট বাতিল করেছে ওমান এয়ারলাইনস। রবিবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এয়ারলাইনটি জানায়, ৯ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের উপসাগরীয় বিভিন্ন দেশে যাতায়াতকারী ফ্লাইট বাতিল করা হয়েছে। আঞ্চলিক আকাশসীমা বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে যেসব গন্তব্যে ফ্লাইট বাতিল করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- জর্ডানের আম্মান, দুবাই, বাহরাইন, দোহা, দাম্মাম, কুয়েত, বাগদাদ, খাসাব।

এ ছাড়া ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে যাতায়াতকারী কিছু ফ্লাইটও এই সিদ্ধান্তের কারণে প্রভাবিত হবে বলে জানিয়েছে সংস্থাটি।

যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন বা সর্বশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।