মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান চসিক মেয়রের

মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান চসিক মেয়রের

সংগৃহীত ছবি

মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় ছলেমা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারসামগ্রী ও দুস্থদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. শাহাদাত হোসেন বলেন, রমজান হলো ত্যাগের মহিমায় নিজেকে আলোকিত করার শ্রেষ্ঠ সময়। রমজানে কেবল নিজের জন্য নয়, বরং অন্যের মুখে হাসি ফোটানোর শ্রেষ্ঠ সময়। আমাদের সামান্য
সহযোগিতাই পারে একজন মানুষের জীবনকে একটু সহজ করতে এবং একটি পরিবারকে ঈদ-আনন্দের ভাগীদার করতে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনের এমপি আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম-আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা প্রমুখ।