ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সদরে পাইকারী ও খুচরা দোকানে অভিযান চালিয়ে অনিয়মের জেরে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ মার্চ) দুপুর সড়ক বাজার ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযান পরিচালনা করেন। 

অভিযানে কয়েকটি কাপড়ের পাইকারি ও খুচরা দোকান বিদেশি কাপড় বিক্রি করলেও সেসব পণ্যের ক্রয়ের বৈধ প্রমাণপত্র, আমদানির কাগজপত্র, ভ্যাট-ট্যাক্স পরিশোধের বিষয়টি যাচাই-বাছাই করেন কর্মকর্তারা। এসময় অনিয়মের অভিযোগে ‘শাড়ি বিচিত্রা’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং বি-বাড়িয়া ক্লথ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।