চট্টগ্রামে বিদেশী সিগারেটসহ আটক দুই
প্রতিকি ছবি
চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত ১ কোটি ২১ লাখ মূল্যের বিদেশী সিগারেট, শুঁটকি ও কার্গো বোটসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (৯ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানার চায়নাঘাটের পাশে কর্ণফুলী নদীতে অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এসময় অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার ২৭০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট, ১ হাজার ৫০ কেজি শুঁটকি ও পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট জব্দ করা হয়। একইসঙ্গে ২ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা আলামত ও আটক পাচারকারীদের পরবর্তী আইনি ব্যবস্থা নিতে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।