নারায়ণগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালি
সংগৃহীত ছবি
''দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড এবং ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই কর্মসূচি পালিত হয়। সেই সাথে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বিভিন্ন প্রতীকি মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিস, রেড ক্রিস, স্কাউট ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, আমরা দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকব। শিল্প কারখানায় দুর্যোগের মোকাবিলা করার প্রস্তুতি রাখতে হবে। কারণ নারায়ণগঞ্জ জেলা একটি শিল্পাঞ্চল এলাকা। এখানে হাজার হাজার মিল ফ্যাক্টরি আছে। তাই আমাদের মাঝে সচেতনতা বেশি বৃদ্ধি করা প্রয়োজন এবং সচেতন হওয়াও প্রয়োজন বলে মনে করি।