রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ঈদসামগ্রী বিতরণ

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ঈদসামগ্রী বিতরণ

সংগৃহীত ছবি

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নগরীতে তাদের নিজস্ব কার্যালয়ে এ ঈদসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মনিরা খাতুন।

রাজশাহী ‌‌‌দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা মুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহামেদ সাগরিকা, কোষাধ্যক্ষ মিস জুলি এবং সহ-সাধারণ সম্পাদক প্রিয়া রানী।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা শেষে বন্ধু'র পক্ষ থেকে সংগঠনের সদস্যদের মধ্যে ঈদ উপলক্ষে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।