চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

ফাইল ছবি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে নবরাজ রায় (২৩) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার দিবাগত রাত প্রায় ১০টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের উচিতপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় নবরাজ রায়কে আটক করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, এসআই ইব্রাহিমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় একটি পরিত্যক্ত বাড়িতে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়।

পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(৫) ধারায় তার স্বীকারোক্তির ভিত্তিতে আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।