ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল

ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল

ছবি :প্রতিনিধি

আল আমিন(সাতক্ষীরা প্রতিনিধি): ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ মার্চ (২৪ রমজান)ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে ঝাউডাঙ্গা  ইউনিয়ন যুবদলের আহবায়ক কামরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আলিমুজ্জামান আলিম, সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ন-আহ্বায়ক মোঃ আখতারুজ্জামান বাপ্পি, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির   প্রফেসর  মোঃ ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান,ইয়াং মুসলিম জেনারেশনের সভাপতি মোঃ আব্দুল হান্নান,ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারি মোঃ আবু মুসা,শেখ মহাব্বত আলী,শাহজাহান আলী বাবলু, কবিরুল ইসলাম,মোঃ লিটন হোসেন, আলতাফ হোসেন, আইয়ুব আলী, মফিজুল ইসলাম, আব্দুল হাই,শাহজাহান আলী,ইয়াসিন প্রমুখ।  এছাড়াও  কর্মী-সমর্থকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ইফতার মাহফিলটি পরিচালনা করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন  মাওলানা: মো:মহিদুল ইসলাম।