লক্ষ্মীপুরের কমলনগরে বিশেষ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের  কমলনগরে বিশেষ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সংগ্রহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে বিশেষ অভিযানে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) সন্ধা সাড়ে সাতটার দিকে উপজেলার হাজিরহাট ও চরমার্টিন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার লিয়াকত আলীর ছেলে নিহার উদ্দিন ফরহাদ (৩৫), চরমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল গণি (৫৫) এবং একই এলাকার সোহেল (৩৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলনগর থানা পুলিশের দুইটি দল বিশেষ অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেন।

এসময় নিহারউদ্দিন ফরহাদের কাছ থেকে ২৩ পিস, আব্দুল গনি ও সোহেলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম বলেন, ‘তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’