রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

ফাইল ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ রবিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার ৪ জন ও অন্যান্য মামলার আসামি ১২ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।