জামালপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত

জামালপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত

সংগৃহীত ছবি

কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে জামালপুরের ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে ইসলামপুর উপজেলার কাটাখালি এলাকায় প্রায় ১২ কিলোমিটার এবং মাদারগঞ্জ উপজেলার পলিশা থেকে দুধিয়াগাছা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার খাল খননের কাজ শুরু করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, খাল খনন সম্পন্ন হলে এলাকার কৃষি উৎপাদন বাড়বে, সেচ ব্যবস্থা উন্নত হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।

অনুষ্ঠানে জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।