আমাদের মূল লক্ষ্য জনগণের সেবা করা : ডা. শাহাদাত

আমাদের মূল লক্ষ্য জনগণের সেবা করা : ডা. শাহাদাত

সংগৃহীত ছবি

বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং থাকবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, আমরা কেবল রাজনীতির জন্য রাজনীতি করি না; আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা।

মঙ্গলবার বিকেলে নগরের কাজীর দেউড়ির কেজিএন কনভেনশন সেন্টারে মহানগর বিএনপির সাবেক শিল্প সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ থেকে সমাজের কোনো মানুষ যেন বঞ্চিত না হয়-সেই চিন্তা থেকেই এই ক্ষুদ্র প্রয়াস। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি দুস্থ পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।

দলের সব স্তরের নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।