প্রবল ঝড়ের কবলে আটকে পড়া লঞ্চ থেকে ৮০ জন যাত্রী উদ্ধার
ছবিঃ সংগৃহীত
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল যাত্রীদের নিরাপদে ভোলা ইলিশা ঘাটে পৌঁছে দেয়।
উদ্ধার যাত্রীরা জানান, গভীর রাতে হঠাৎ ঝড়ের মুখে পড়ে লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে চরভৈরবী এলাকায় ডুবোচরে উঠে আটকা পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েন।
ভোরে ইলিশা ঘাটের অদূরে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি চরে আটকা পড়ে। সকালে জোয়ার এলেও পর্যাপ্ত পানির অভাবে লঞ্চটি সরানো সম্ভব হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর কোস্ট গার্ডের তৎপরতায় যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়।
প্রবল ঝড়ের কবলে পড়ে ঢাকা থেকে হাতিয়া নৌ রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি সুগন্ধা’ ডুবোচরে (বগার চর) আটকা পড়ার ঘটনায় ৮০ জন যাত্রীকে ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্ট গার্ড।