তালতলীতে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত

তালতলীতে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত

সংগৃহীত ছবি

বরগুনার তালতলী উপজেলার বিভিন্ন স্থানে আকস্মিক কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক বসতঘরের চালের টিন উড়ে গেছে।

 

গতকাল রবিবার রাতে উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া, দক্ষিণ বাদুরগাছিয়া, উত্তর বাদুরগাছিয়া ও আঙ্গারপাড়া গ্রামে এসব ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

শারিকখালী ইউপি চেয়ারম্যান ফারুক খান বলেন, এই চারটি গ্রামসহ আমার ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক বসতঘর কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, কালবৈশাখী ঝড়ে ফলজ ও বনজ গাছেরও বেশ ক্ষতি হয়েছে। 

ইউপি চেয়ারম্যান জানান, তিনি ক্ষতিগ্রস্ত  বসতঘরের তালিকাসহ ছবি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পাঠিয়েছেন।

তালতলী উপজেলা প্রকল্প কর্মকর্তার মোবাইল নম্বরটি বন্ধ থাকায় এ ব্যাপারে তার বক্তব্য জানা যায়নি।