বগুড়ার আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
বগুড়ার আদমদীঘি উপজেলায় পুকুরে ডুবে ফারজানা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে আদমদীঘি সদর ইউনিয়নের কেশরতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা স্থানীয় নির্মাণ শ্রমিক সামাদুল ইসলামের মেয়ে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে যায় সে।
ফারজানা মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজে থেকে পুকুর থেকে উঠতে পারেনি এবং একপর্যায়ে পানির নিচে তলিয়ে যায়।
পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে পরে পুকুরে নেমে তল্লাশি চালান। এক পর্যায়ে পুকুরের তলদেশ থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।