হাতিয়ায় ইউএনও’র অতিরিক্ত দায়িত্বে আকিব ওসমান

হাতিয়ায় ইউএনও’র অতিরিক্ত দায়িত্বে আকিব ওসমান

ইউএনও আকিব ওসমান

নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সুবর্ণচরের ইউএনও আকিব ওসমানকে। তিনি তার বর্তমান পদের পাশাপাশি হাতিয়া উপজেলার ইউএনও হিসেবেও দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক প্রয়োজনে হাতিয়া উপজেলার ইউএনও পদটি শূন্য হওয়ায় সুবর্ণচরের ইউএনও আকিব ওসমানকে এই অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি দ্রুতই এই দায়িত্ব গ্রহণ করবেন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, হাতিয়ার সাবেক ইউএনও মো. আলাউদ্দিনকে তার বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাতিয়ার প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতেই দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাতিয়ার সাবেক ইউএনও মো. আলাউদ্দিনের একটি বিতর্কিত ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাঁকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়।