চাকরি দেবে আকিজ ফুড, ফ্রেশার প্রার্থীদেরও আবেদনের সুযোগ
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের লোগো। ফাইল ছবি
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রার্থীকে অবশ্যই এমবিএ/বিবিএ অথবা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
বিভাগের নাম: ট্রেড মার্কেটিং
পদের নাম: এক্সিকিউটিভ
পদসংখ্যা: ৩ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/বিবিএ অথবা স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ২-৩ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৬-৩৮ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম