বগুড়ায় বিড়ি মালিক-শ্রমিকদের ইফতার পার্টি ও বাজেট প্রস্তুতি মিটিং
ছবি: প্রতিনিধি
বগুড়ায় বিড়ি শিল্প মালিক সমিতি এবং বিড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার পার্টি ও বাজেট প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বগুড়া শহরের একটি হোটেলে এ প্রস্তুতি মিটিং ও ইফতার পাটিং অনুষ্ঠিত হয়।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করা এবং অগ্রীম আয়কর কমানের জন্য কর্মসূচি বাস্তবায়নে এ প্রস্তুতি মিটিং ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে বলে জানান বিড়ি শ্রমিকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক আলী সাদাত খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি ও জয়নাল বিড়ির পরিচালক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম এবং বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক সোহেল মাহমুদ।
অনুষ্ঠানে বক্তারা আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করা এবং অগ্রীম আয়কর কমানের জন্য সরকারের কাছে আহবান জানান।
এসময় বগুড়া জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।