মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২০০ পরিবার পেল ঈদ সামগ্রী

মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২০০ পরিবার পেল ঈদ সামগ্রী

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২০০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন।

বুধবার দুপুরে ফাউন্ডেশনের বাটিকামারী গ্রামের কার্যালয় চত্বরে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন পরিবারগুলোর সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। এসব সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, চিনি, সেমাই, তেল, পেঁয়াজ, সাবান, আলু ও গুড়া দুধ।

ঈদ সামগ্রী পেয়ে বাটিকামারী গ্রামের মালেকা বানু, বাহারা গ্রামের ছমিরন বেগম, মহারাজপুর গ্রামের আবুল হোসেন, বনগ্রামের আলমগীর শেখ সন্তুষ্টি প্রকাশ করেন। ফাউন্ডেশনের এমন উদ্যোগকে ধন্যবাদ জানান।

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. আক্কাস আলী শেখ, উপদেষ্টা সাফায়েত হোসেন ঢালী, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ খন্দকার মাহবুবুর রহমান (ইমন), সহসভাপতি রেজাউল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সেলিম শেখসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মো. মোশাররফ হোসেন বলেন, ‘ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছর আমরা এমন আয়োজন করি। এছাড়া একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে আমাদের ফাউন্ডেশন শিক্ষা বিস্তার, চিকিৎসা সেবা প্রদান ও সামাজিক উন্নয়ন সহ মানবিক সব সেক্টরে এক দশক ধরে কাজ করে যাচ্ছে।’

ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলেন, ‘আমরা সবাইকে নিয়েই ঈদ উদযাপন করতে চাই। সবার ঘরে ঘরে ঈদের আনন্দ থাকবে। এ প্রত্যাশায় প্রতিবছর আমরা ঈদ সামগ্রী বিতরণ করছি। এটি আগামীতেও অব্যাহত থাকবে।’