ইরানের মিসাইলের আঘাতে চার ফিলিস্তিনি নারী নিহত

ইরানের মিসাইলের আঘাতে চার ফিলিস্তিনি নারী নিহত

সংগৃহীত

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের একটি ক্লাস্টার মিসাইল আঘাত হেনেছে ফিলিস্তিনের পশ্চিমতীরের হেব্রনের বেইত আওয়াতে। এতে অন্তত চার ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার রাতে এ মিসাইল ছোড়ে ইরান। বার্তাসংস্থা এএফপি বলেছে, ক্লাস্টার মিসাইলের একটি বোমা হেব্রনে আঘাত হানে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

ইরানের একটি ক্লাস্টার মিসাইলে অন্তত ২০টি ছোট ছোট বোমা থাকে। যেগুলোর একেকটির ওজন প্রায় আড়াই কেজি। যেটি সরাসরি আঘাত হানে তাহলে এই ছোট বোমাগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে।

সূত্র: এএফপি