নোয়াখালীতে সৌদির সঙ্গে মিল রেখে পাঁচটি গ্রামে ঈদ উদযাপন

নোয়াখালীতে সৌদির সঙ্গে মিল রেখে পাঁচটি গ্রামে ঈদ উদযাপন

সংগৃহীত ছবি

নোয়াখালীতে প্রশাসনের সহযোগিতায় শুক্রবার সকালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন পাঁচটি গ্রামের মুসল্লিরা। এ উপলক্ষে তিনটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ৯টায় বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্ত বাগ গ্রামের মুন্সি বাড়ির দরজা জামে মসজিদ প্রাঙ্গণে, জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রাম জামে মসজিদে এবং নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর ব্যান্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। বসন্ত বাগ গ্রামের জামাতে প্রায় ২০০–২৫০ জন, জিরতলীর ফাজিলপুর গ্রামের মসজিদে ১০০–১৫০ জন এবং হরিনারায়ণপুর এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।