ঈদ আয়োজনে তৈরি করুন শাহী ব্রেড রোল

ঈদ আয়োজনে তৈরি করুন শাহী ব্রেড রোল

ছবিঃ সংগৃহীত।

ঈদ পাউরুটি দিয়ে মজা মজার ডেজার্ট তৈরি করা যায়।শাহী টুকরা কিংবা মালাই চপ তো সবাই খেয়েছেন, এবার ঈদে শাহী ব্রেড রোল ট্রাই করুন।শাহী ব্রেড রোল তৈরি করা খুবই সহজ এবং ঝটপট। এটি দেখতে সুন্দর, খেতে মজাদার এবং ছোট-বড় সবাই পছন্দ করবে। অতিথি আপ্যায়নের সময় এটি টেবিলের আকর্ষণ হয়ে উঠবে।

আসুন জেনে নেওযা যাক কীভাবে শাহী ব্রেড রোল তৈরি করবেন-

উপকরণ

১. সাদা পাউরুটি ৬ টুকরা

২. কনডেন্সড মিল্ক আধা কাপ

৩. নারিকেল কোরা আধা কাপ

৪. বাদাম-পেস্তা কুচি ১ কাপ

৫. চিনি আধা কাপ

৬. ঘি ভাজার জন্য

৭. জাফরান ৫ টি

৮. ময়দা ১ চা চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে কন্ডেন্সড মিল্ক, নারিকেল কোরা, কাঠবাদাম এবং পেস্তা ভালোভাবে মিশিয়ে পুর তৈরি করুন। এরপর সেই মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে লম্বা আকৃতি দিন। ময়দা এবং পানি দিয়ে পেস্ট বানিয়ে পাশে রেখে দিন।

এরপর একটি প্যানে চিনি এবং পানি একসঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। এতে জাফরান দিয়ে দিন। চিনি পুরোপুরি গলে গেলে আরও ৩-৪ মিনিট ফুটিয়ে নিন। সিরা তখন মধুর মতো আঠালো হবে। খেয়াল রাখবেন যেন এটি খুব ঘন হয়ে কোনো তার তৈরি না করে।

পাউরুটির ধারের অংশগুলো কেটে ফেলে বেলন দিয়ে হালকা করে চ্যাপ্টা করুন। রুটির ওপর তৈরি পুরের একটি অংশ রাখুন এবং শক্ত করে রোল করুন। রোলের সাইডে ময়দা-পেস্ট মিশ্রণ দিয়ে মুখ বন্ধ করে দিন। নন-স্টিক প্যানে ঘি গরম করে রোলগুলো মাঝারি আঁচে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা রোলগুলো গরম অবস্থায় ২ মিনিট ঘন চিনির সিরায় ডুবিয়ে তুলে নিন। শেষে ওপর থেকে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।