রাতে দেশে ফিরছেন ইরানে আটকে পড়া ২৮০ বাংলাদেশি

রাতে দেশে ফিরছেন ইরানে আটকে পড়া ২৮০ বাংলাদেশি

সংগৃহীত ছবি

ইরানে আটকে পড়া প্রায় ২৮০ জন বাংলাদেশি নাগরিক আজ শুক্রবার রাতে দেশে ফিরবেন। 

বৃহস্পতিবার যুদ্ধবিধস্ত ইরান থেকে আটকে পড়া বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বাকু নেওয়া হয়েছে। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে।

ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান  রয়েছেন। এ ছাড়া প্রত্যাবাসনে সহযোগিতা করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই জন কর্মকর্তাও বাকু গেছেন।

গত বছর জুন মাসে ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সেদেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।