কালকিনিতে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

কালকিনিতে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

প্রতিকি ছবি

মাদারীপুরের কালকিনিতে বজ্রপাতে ফুলেন নেসা (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যার পর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব জায়গীর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফুলেন নেসা ওই গ্রামের আলমগীর বেপারীর স্ত্রী। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টা থেকে এলাকায় ঝড়-বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার দিকে বৃষ্টি কিছুটা কমলে ফুলেন নেসা নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মেহেদী হাসান জানান, সন্ধ্যার পর বৃষ্টির মধ্যে বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে ফুলেন নেসার মৃত্যু হয়