গোপালগঞ্জে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

গোপালগঞ্জে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় জেলা মডেল মসজিদে এ জামাত অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে প্রধান জামাত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে পরে এটি মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের ইমাম মুফতি অলিউল্লাহ।

এ সময় গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা, মুসলিম উম্মাহসহ আরব বিশ্বের জনগণের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। জামাত শেষে শিশুসহ নানা বয়সের মানুষ একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে মুকসুদপুরে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা এবং টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। বৈরী আবহাওয়ার কারণে খোলা মাঠের পরিবর্তে জেলার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।