খুব সহজে তৈরি করুন মালাই টোস্ট
ছবিঃ সংগৃহীত।
ঈদ মানেই বাহারি খাবারে অতিথি আপ্যায়ন, পরিবার-বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি।তবে খাবার মানে পেট ভরে নয়, অল্প খাবারে মেহমান ও স্বজনদের মন জয় করা। এতে নিজের বানানো খাবার থাকলে তো কথা নেই।
সাধারণ পোলাও, মাংস ও সুস্বাদু সেমাই তো কমন খাবার। প্রায়ই বাড়িতে এসব খাবারই খাওয়া হয়। কিন্তু এবারের ঈদে নতুন কিছু আনতে চাইলে মালাই টোস্ট তৈরি করতে পারেন।
একবার খেলে মনে রাখার মতো খাবার হলো মালাই টোস্ট। ভরপুর মালাই দিয়ে তৈরি হওয়ায়, প্রথম কামড়েই পাওয়া যায় অসাধারণ স্বাদ।
জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতে মালাই টোস্ট বানাবেন-
উপকরণ
১. দুধ ১ লিটার
২. গুঁড়া দুধ ১ কাপ
৩. চিনি ১ কাপ
৪. পাউরুটি ৬ টুকরো
৫. ঘি ৪ টেবিল চামচ
৬. কিশমিশ কয়েকটি
৭. পানি ২ কাপ
৮. কাজু বাদাম পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে দুধ ফুটিয়ে ঘন করে নিন। এরপর গুঁড়া দুধ ও আধা কাপ দুধ মিশিয়ে নিন এবং মিশ্রণটি ঘন হয়ে মালাই বা রাবড়ি মতো তৈরি করুন। এরপর এক টুকরো পাউরুটির ওপর ঘন মালাই দিন এবং অন্য টুকরো দিয়ে ঢেকে দিন। উপরে আরও কিছুটা মালাই দিয়ে কাঠবাদাম বা পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।