হাজীগঞ্জ দেশগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

হাজীগঞ্জ দেশগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পরবর্তী পুনর্মিলন  হয়েছে।

রোববার দিনব্যাপী প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করেছে দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ঐক্য পরিষদ।

বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ মিরান, দেশগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ও চাঁদপুর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো. ইকবালুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক আলমগীর হোসেন বাহার, ১০নং গন্থর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. রেজওয়ানুল হাসান টিটু, মহাসচিব মো. আমিরুল ইসলাম মীর হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল, বেলচোঁ হাইস্কুলের প্রধান শিক্ষক খোরশেদ আলমসহ প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীরা।

প্রাক্তন শিক্ষার্থী ঐক্য পরিষদের সভাপতি আহম্মদ খান ও গোলাম রসুলের যৌথ সঞ্চালনায় এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সকালে রেজিস্ট্রেশন, উপহার সামগ্রী বিতরণ এরপর জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিরা। পরে র‌্যালি বের করা হয়। বিকালে স্মৃতিচারণ, ক্রেস্ট বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।