বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রতিকি ছবি
সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে বিশ্বনাথ পৌরসভার সদলপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতরা ঘরের বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়। খরব পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রবাসীর স্বজন হাবিবুর রহমান জানান, ঘটনার রাতে আমি ওই বাড়িতে সপরিবারে অবস্থান করছিলাম। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে আমার স্ত্রী দেখতে পান, ভেতর থেকে কেউ একজন পেছনের দরজা খুলছে। খোলার সঙ্গে সঙ্গেই ৮-১০ জন মুখোশধারী ঘরে প্রবেশ করে। যে দরজা খুলেছিল সে আগেই বারান্দার গ্রিল ও ঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের জিম্মি করে, আমার স্ত্রীর কান ছিঁড়ে একজোড়া স্বর্ণের দুল নিয়ে গেছে। পরে আমার বোন ও ভগ্নিপতির ঘরে ঢুকে তছনছ করে। একজন মুখোশহীন থাকলেও তাকে চেনা যায়নি। তারা আমাদের আঞ্চলিক ভাষায়ই কথা বলছিল। ৭-১০ মিনিট অবস্থানের পর মসজিদের মাইকে ঘোষণা শুনে সটকে পড়ে তারা।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মানছুরা আক্তার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ওই বাড়িতে চুরি করতে ঢুকেছিল কয়েকজন। চুরি করতে না পেরে একটি মোবাইল ও কানের দুল নিয়ে পালিয়ে যায়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি