মহান স্বাধীনতা দিবসে নোয়াখালীতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা দিবসে নোয়াখালীতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নোয়াখালীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহীদদের স্মরণে এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুন অর রশিদ আজাদ, সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ভিপি জসিম, শামসুদ্দোহা মিঠুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।