বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৫টি দোকান পুড়ে ছাই

বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৫টি দোকান পুড়ে ছাই

সংগ্রহীত ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বাজারের কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তখন সবাই গভীর ঘুমে থাকায় মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, তা ছাড়া দীঘিনালা জোনের সেনাবাহিনী ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সহযোগিতা করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামালসহ সব কিছু পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, ‘রাত আনুমানিক ৩টার দিকে আগুন লেগে প্রায় ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়, এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ 

ফায়ার সার্ভিস খাগড়াছড়ির স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, ‘রাত ৩টা ১০ মিনিটের সময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।