কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু
ফাইল ছবি।
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার যোগারচরে টাঙ্গাইল-যমুনা সেতু পূর্ব ট্রেন লাইনে এ ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহানি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
যমুনা সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের মাস্টার রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ‘মহাসড়কে যানজট থাকার কারণে সম্ভবত তারা গাড়ি থেকে নেমে মহাসড়কের পাশে রেললাইনে বসে ছিলেন।’
তিনি আরও বলেন, ‘রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। বিস্তারিত পরে জানানো হবে।’