নদী থেকে নবজাতকের মরাদেহ উদ্ধার
ফাইল ছবি।
নেত্রকোনার কেন্দুয়ায় সাইডুলি নদীতে ভাসমান নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রবিবার বেলা এগারোটায় খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে দুপুরে নেত্রকোনা মর্গে পাঠায়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের ফেরীঘাট এলাকায় এক নবজাতক (ছেলে) শিশুর মরদেহ নদীর পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান নদীপাড়ের লোকজন।
পরে তারা থানায় খবর দেন।
নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার জাহান কাওছার জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দু:খজনক। পুলিশের প্রতি অপরাধীকে খুঁজে বের করার অনুরোধ জানান তিনি।
কেন্দুয়ায় থানার ওসি মেহেদী মাকসুদ জানান, সদ্য ভূমিষ্ট নবজাতকটি ভেসে আসে।
পরে আমাদেরকে স্থানীয় লোকজন সকালে খবর দিলে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে প্যাঠাই। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে থানায়। আসামি ধরার চেষ্টা রয়েছে।