‘ধুরন্ধর টু’র ব্যস্ততার মাঝেও অন্তঃসত্ত্বা দীপিকার পাশে ছিলেন রণবীর
‘ধুরন্ধর টু’র ব্যস্ততার মাঝেও অন্তঃসত্ত্বা দীপিকার পাশে ছিলেন রণবীর।। ছবিঃ সংগৃহীত।
বলিউড তারকা রণবীর সিং এখন ব্যস্ত সময় পার করছেন তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ –এর সাফল্য নিয়ে। তবে এই সিনেমার শুটিংয়ের সময়ই তার ব্যক্তিগত জীবনে চলছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায় স্ত্রী দীপিকার পাড়ুকোন তখন ছিলেন অন্তঃসত্ত্বা। কাজের চাপের মাঝেও কীভাবে পরিবারকে সময় দিয়েছেন রণবীর, সেটিই সামনে এনেছেন সিনেমার সহঅভিনেতা অভয় অরোরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আবহয় অরোরা জানান, শুটিংয়ের ব্যস্ত সময়সূচির মধ্যেও রণবীর সবসময় চেষ্টা করতেন স্ত্রী দীপিকার পাশে থাকার। তিনি বলেন, যতই কাজের চাপ থাকুক না কেন, রণবীর মাঝে মাঝে কয়েক দিনের ছুটি নিয়ে দীপিকার কাছে ফিরে যেতেন। কখনো তিন-চার দিনের জন্য হলেও সময় বের করে পরিবারের সঙ্গে থাকাকে তিনি গুরুত্ব দিতেন।
অভয় অরোরা ভাষায়, রণবীর যেভাবে তার পরিবারকে সময় দেয়, তা সত্যিই প্রশংসনীয়। কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে এমন ভারসাম্য রাখা সহজ নয়। ২০১৮ সালে বিয়ের পর থেকেই বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত রণবীর-দীপিকা। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের ঘরে আসে কন্যাসন্তান দুয়া। এরপর ২০২৫ সালে সামাজিক মাধ্যমে মেয়ের এক ঝলক শেয়ার করে ভক্তদের আবেগাপ্লুত করেন এই তারকা দম্পতি।
সম্প্রতি সিনেমার সাফল্য উদযাপন করতে একসঙ্গে লাঞ্চ ডেটে দেখা যায় তাদের। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ভক্তদের উচ্ছ্বাসে ভেসে যান রণবীর, আর পাশে দাঁড়িয়ে গর্বিত হাসিতে সাড়া দেন দীপিকা—যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
কাজের দিক থেকেও দুজনেই ব্যস্ত। রণবীর সিং শিগগিরই নতুন প্রজেক্টে দেখা দিতে পারেন, অন্যদিকে দীপিকা থাকছেন ‘কিং’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী শাহরুখ খান।
সূত্র: হিন্দুস্তান টাইমস